মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

নবীন অ্যাডভোকেট শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ড্যাফোডিল ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক :
শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ১২:১৪ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট :
কাউন্সিলের পরীক্ষায় পাশ করা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৬০জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। শনিবার (৬ নভেম্বর) আশুলিয়ার ড্যাফেডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ এবং কাস্টমস কমিশনার বেলাল চৌধূরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফললুল হক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, অ্যাকাডেমিক অ্যফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তাফা কামাল, সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, আইন বিভাগের প্রধান ড. কুদরাত ই খুদা বাবুসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আপনারা যারা পাশ করে বের হলেন তারা প্রত্যেকেই ভালো আইনজীবী হবেন তাতে সন্দেহ নেই। কারণ এবারের পরীক্ষা অন্যান্য যেকোনো সময়ের চেয়ে কঠিন হয়েছে। আপনারা এ কঠির পরীক্ষায় পাশ করেছেন, সুতরাং আপনারা মেধাবী তাতে সন্দেহ নেই।
তিনি সদ্য অ্যাডভোকেটদের উদ্দেশ্যে আরও বলেন, বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করেছেন বলে পড়াশোনা শেষ হয়ে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। আইনজীবীদের সারাজীবন পড়তে হয়। যত পড়বেন তত ভালো আইনজীবী হবেন।
অ্যাটর্নি জেনারেল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে বলেন, বাংলাদেশে এমন সুন্দর ক্যাম্পাস আছে তা আমার ধারনাতেও ছিল না। ক্যাম্পাস দেখে আমি মুগ্ধ হয়েছি। বিদেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের সঙ্গে তুলনা করা যায় এই ক্যাম্পাসের।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোর্শেদ বলেন, আপনারা অ্যাকাডেমিক পড়াশোনায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এখন সময় প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার। এখানে হাতে কলমে শিখে দক্ষ হতে হয়। এজন্য প্রচুর ধৈর্য, পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন। তিনি সদ্য অ্যাডভোকেট হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারাই একদিন দেশের বিচারক, প্রধান বিচারক, অ্যাটর্নি জেনারেল হবেন। দরকার শুধু লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়া।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, জীবন কুসুমাস্তীর্ণ নয়। নানা প্রতিকূলতা পেরিয়ে জীবনে সফল হতে হয়। আপনারও নিশ্চয় অনেক ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে অ্যাডভোকেট হয়েছেন। আপনাদেরকে অভিনন্দন। তিনি নবীন অ্যাডভোকেটদেরকে জ্যেষ্ঠ অ্যাডভোকেটদের অধীনে থেকে কাজ শেখার পরামর্শ দেন।
ড. মো. সবুর খান তাঁর বক্তব্যে বলেন, মহামারি করোনা দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তির উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। করোনার পুরোটা সময় ভার্চুয়াল কোর্ট চালু ছিল। প্রযুক্তির কল্যাণেই এটা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে। যারা সদ্য অ্যাডভোকেট হয়েছে তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও ভালো আইনজীবী হবেন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।


এই বিভাগের আরো খবর