বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপি

খন্দকার আনিসুর রহমান, সাতক্ষীরা 
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:১০ অপরাহ্ন

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। নজির বিহীন এই রাজনৈতিক মিলনে  ফুটে উঠেছে রাজনৈতিক সৌহার্দ্য ও দলকানা জেলা বিএনপির বর্ষীয়ন নেতাদের ঐক্য।  জেলা শহর থেকে শুরু করে সাড়া ফেলেছে  সমগ্র দেশব্যাপী। শুক্রবার(২৮ নভেম্বর) সকালে জেলা বিএনপি ও সাতক্ষীরা-০২ (সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ’র মহতি উদ্যোগে ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হয়েছে জেলাবাসী। দলীয় সূত্রে জানাগেছে, ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে সাতক্ষীরা-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ অপর দুইজন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও সদ্য সাবেক সদস্য সচিব আব্দুল আলিম এবং জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিশতির বাসভবনে মতবিনিময় করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালে তারা ঐক্যবদ্ধ হওয়ার আশ্বাস প্রদান করেন ।
ঐতিহাসিক এই মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ সিয়াম প্রমুখ।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে দেশব্যাপী একে একে ৪০টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের বিক্ষোভ ও মশাল মিছিলের কারণে নিশ্চিত বিজয়ী বিএনপির রাজনীতিতে এক দলীয় সংকটের সৃষ্টি হয়। ফলে আসন গুলোতে সুযোগ নিতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন গুলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংকটকালীন সময়ে জেলার জনপ্রিয় ও হেভিওয়েট এই নেতাদের ঐক্য সর্বকালের সেরা ঘটনা আসন্ন নির্বাচনের সকল সমীকরণ বদলে ফেলেছে এবং এখানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
 উল্লেখ্যঃ আলহাজ্ব আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের ৩৩ বছরের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, আব্দুল আলিম লাবসা ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান এবং তাসকিন আহমেদ চিশতি সাতক্ষীরা পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র।


এই বিভাগের আরো খবর