ময়মনসিংহের নান্দাইল উপজেলার বঙ্গবন্ধুর নৌকা সমর্থক গোষ্ঠীর আয়োজনে, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টারের নিজস্ব অর্থায়নে,মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে।
গত শনিবার(১৬ ডিসেম্বর)উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া নিজ বাড়ীতে ১৫ শত শীতার্ত মহিলাদের মাঝে লেডিস চাদর বিতরণ করেন। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার,প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৭ জানুয়ারি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কি শক্তিশালী করতে নৌকাকে বিজয় করবেন। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগেরনেতৃ জুলেকা নার্গিস, বঙ্গবন্ধু নৌকা সমর্থক গোষ্ঠীর নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজকাঞ্চন রেজা,সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন ভূঁইয়া,যুবলীগ নেতা নুরুল ইসলাম সহ প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকার ভোগীসহ বঙ্গবন্ধু নৌকা সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।