ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও আমেরিকা বেসরকারি এনজিও সংস্থার সার্বিক অর্থায়নে ৪ শতাধিক হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নান্দাইল সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়জুর রহমান,এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পদক হাজ্বী নাজিমউল্লাহ লিটন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুক,সাবেক পৌরমেয়র আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জল, নান্দাইল পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া, নান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন,যুবলীগ নেতা শাহজাহান মিয়া, ছাত্রলীগ নেতা মাহবুব হাসান জয় সহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন উপকারভোগী, দলীয় নেতৃবৃন্দ বরেণ্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রানিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।