শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে গণভোটে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মাহফুজ জাহিদ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলায় গণভোটে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে ৩৯ ইউনিয়ন ও সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়।

গণভোটে ভোটাধিকার প্রয়োগ করতে জনমত সৃষ্টি এবং প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে নানা বিষয় তুলে ধরা হয়।

বুধবার (১৪ জানুয়ারী) বিকেলে বন্দর উপজেলার ৫ ইউনিয়ন ও সিটি করপোরেশনের ৯ ওয়ার্ডে একযোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের নেতৃত্বে গণভোটে উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রহিমা আক্তার ইতি, শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, নির্বাচন অফিসার শেখ ফরিদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন প্রমুখ।

ইউএনও শিবানী সরকার জানান, আসন্ন নির্বাচনে গণভোটে উদ্বুদ্ধ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে প্রশাসন।সেলক্ষ্যে উপজেলা প্রশাসন সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত ভাবে আজ বিকেল তিনটা থেকে একযোগে বন্দরের ৫ ইউনিয়ন ও সিটি করপোরেশনের ৯ ওয়ার্ডে গণভোটে উদ্বুদ্ধকরন সভা করা হয়েছে।সকল মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে গণভোট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে,পাড়া-মহল্লায় এ উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে গণভোটে অংশ নিতে উৎসাহিত করার কাজ অব্যাহত থাকবে।একইসাথে সবাইকে নতুন বাংলাদেশ গড়তে সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।


এই বিভাগের আরো খবর