শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপি’র প্রচারণা

মাহফুজ জাহিদ
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাতে নারায়ণগঞ্জে ক্যারাভ্যান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে এনসিপির এলইডি স্ক্রিনযুক্ত প্রচার গাড়িটি সাইনবোর্ড এলাকা থেকে যাত্রা শুরু করে।গাড়িটি ভূইগড় স্ট্যান্ড, জালকুড়ি, দেলপাড়া, পাগলা, পোস্ট অফিস, ফতুল্লা ইউনিয়ন, শিবু মার্কেট, ইসদাইর, মাসদাইর, পঞ্চবটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ঘুরে প্রচারণা চালায়। পরবর্তীতে চাষাঢ়া এলাকায় গিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী এই ক্যারাভ্যান কর্মসূচির মাধ্যমে প্রধান সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রচার চলাকালে গাড়ির এলইডি স্ক্রিনে জুলাই সনদের আলোকে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভোটারদের উদ্দেশে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচির সার্বিক সমন্বয় করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গণভোট বিষয়ক উপকমিটির প্রচার সম্পাদক শওকত আলী। এ সময় গণভোটের জন্য এনসিপির নারায়ণগঞ্জ-৫ আসনের অ্যাম্বাসেডর ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানও প্রচারণায় অংশ নেন।

প্রচার কার্যক্রম সম্পর্কে নিরব রায়হান বলেন, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকায় আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরছি। পর্যায়ক্রমে অন্যান্য আসনেও এ ধরনের প্রচারণা কার্যক্রম চালানো হবে।এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও প্রচারণায় অংশ নেন।


এই বিভাগের আরো খবর