সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

নারীরা স্মার্ট বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা রাখবে : স্পিকার

অনলাইন ডেস্ক :
রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৫:৩১ অপরাহ্ন

স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট নারীরা অনন্য ভূমিকা রাখবে উল্লেখ করে বলেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে। অবিলম্বে নারীদের শিক্ষা, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে হবে।’

রবিবার (৫ মার্চ) স্পিকার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আইডিয়া) ফাউন্ডেশন আয়োজিত ‘স্মার্ট ওমেন : স্মার্ট বাংলাদেশ’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবেক সচিব কাজী এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইডিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নাসিমা বেগম। আইডিয়া ফাউন্ডেশনের সেক্রেটারী ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন্স অ্যান্ড জেন্ডার ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশ-এর অ্যাডিশনাল ডিআইজি ফরিদা ইয়াসমিন সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রুপায়নের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ রয়েছে।

তিনি বলেন, পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীর আত্মসম্মান হানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। পরিবার, সমাজ ও দেশের সর্বক্ষেত্রে নারীর প্রতি সুযোগের সমতা নিশ্চিত করলেই সকল অনগ্রসরতা দূর করে নারী এগিয়ে যাবে।

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে এবং স্মার্ট আগামীর বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা ও করনীয় প্রসঙ্গে স্পিকার বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অন্তর্ভূক্তিমূলক এবং লিঙ্গ বৈষম্যহীন উন্নয়নের দিকে নজর দিতে হবে। তিনি বলেন, নারীদের এগিয়ে যাবার অনুকুল ক্ষেত্র প্রস্তুত করতে প্রয়োজনে সকল ধরণের আইনী সহযোগিতা প্রদান করতে হবে।

সেমিনারে সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি, বেসরকারি এবং বিভিন্ন এনজিওতে কর্মরত স্মার্ট নারী, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর