সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

নীলফামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

ঢাকা প্রতিদিন প্রতিবেদক :
রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৪:৪৬ অপরাহ্ন

জেলার সৈয়দপুর উপজেলায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারের ‘কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় পঞ্চাশজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল রায়হান।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমতা সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর এলাকার মোট ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি একবিঘা জমি আবাদের জন্য এককেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। এছাড়া আবাদের জন্য জমি প্রস্তুত, সেচসহ অন্যান্য কাজের জন্য প্রতিজন কৃষককে দুইহাজার আটশ’ টাকা প্রদান করা হবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর