আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বড়বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়।
দাড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত বর্ণাঢ্য মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এতে নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ অংশ নেন।
আয়োজকেরা জানান, সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী ও সমর্থকেরা নীলফামারী বড়বাজারের ট্রাফিক মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে মিছিল শুরু হলে পুরো এলাকায় নির্বাচনী পরিবেশ তৈরি হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন।