বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক :
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন গণমাধ্যম ডেস্ক : ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক ইনকিলাব-এর বিশেষ প্রতিনিধি রফিক মুহাম্মদকে সভাপতি এবং বাংলাদেশ পোস্টের চীফ রিপোর্টার শওকত আলী খান লিথোকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রয়েল এরোমা রেস্তোরা’য় সংগঠনটির সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার।

দুই বছরের জন্য ঘোষিত কমিটিতে রয়েছেন : সভাপতি রফিক মুহাম্মদ (ইনকিলাব), সিনিয়র সহ-সভাপতি দিলীপ সরকার (এশিয়ান এইজ), সহ-সভাপতি বিশ্বজিৎ দত্ত (আমাদের অর্থনীতি), সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো (বাংলাদেশ পোস্ট), যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান মজুমদার (মানবকণ্ঠ), মোজাম্মেল হক তুহিন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক বাহরাম খান (ডেইলি স্টার), কোষাধ্যক্ষ মুহম্মদ মোফাজ্জল (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক মোক্তাদির হোসেন প্রান্তিক (ভিওডি বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আকবর আলী (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন (আবাস), নারী বিষয়ক সম্পাদক বনশ্রী ডলি (একুশে টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ উর রহমান (নাগরিক টিভি), সংস্কৃতি সম্পাদক মামুন খান (বাংলাভিশন), প্রশিক্ষণ ও জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম কচি (আজকের সংবাদ), শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম (ফাইনান্সিয়াল এক্সপ্রেস) প্রমুখ।

কমিটিতে কার্য নির্বাহী সদস্যরা হলেন: সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ তালুকদার (আজকালের খবর), মাসুদ করিম (যুগান্তর), আব্দুস সেলিম (দিনকাল), গোলাম মঈন উদ্দিন(বাসস), রাজন ভট্টাচার্য (বাংলাদেশ প্রতিদিন) প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদ, ২৪ সালের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত, কবি হেলাল হাফিজ ও অর্থনীতিবিদ ড আনিসুর রহমানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও চারুশিল্পী কামাল পাশা চৌধুরী, আয়কর বার্তার ব্যবস্থাপনা সম্পাদক শায়রুল কবির খান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ করিমসহ ৬৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর