নেত্রকোনার বারহাট্টায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত তিনটার বারহাট্টা থেকে আটপাড়াগামী বৃকালিকা গ্রামের ব্রীজের উপর প্রস্তুতি কালে তাদেরকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির কথা শোনে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হাতে নাতে আটক করে।
আটককৃতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, কসটেপ, টুকরা করার লাইলনের দড়ি, নেট এবং নগদ ২৭৪০ টাকা উদ্ধার করা হয়।
সেই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি ও ডাকাতদের নিকট থেকে তাদের ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন আটক করে জব্দ করা হয়েছে।
আটককৃত ৬জন ডাকাত ও উদ্ধারকৃত মালামাল বারহাট্টা থানা পুলিশের হেফাজতে আছে। পরবর্তী আইননানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
আটকৃতরা হলেন, সদর উপজেলার ছোট কাইলাটি গ্রামের দুলু মিয়ার ছেলে মো. ফারুক হোসেন (৩০), কাইলাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশরাফুল জামান রাব্বি (২৩), নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকার মো. লিটন মিয়ার ছেলে নাজমুল হোসেন ইমন বাবু (১৮), সদর উপজেলার ছোট কাইলাটি গ্রামের আ: হেকিমের ছেলে মো. ফুল মিয়া (৪০), মৃত জাহির উল্লাহর ছেলে মো. সুমন মিয়া (৩৮) ও মৃত আমজাদ আলীর ছেলে মো. আহম্মদ আলী (৩৪)।