নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের সোর্সের বাড়ির খাটের নীচ থেকে মিলল ৫৩ বোতল ফেনসিডিল। এ ঘটনায় দুর্গাপুর থানা পুলিশ এনামুল হক (৪৫) নামের একজনকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকায় পুলিশের সোর্স পরিচয় দানকারী এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এনামুল কোন সোর্স নয়। একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাত্র।
গোপন খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২০ জুন) রাতের পৌর শহরের সাধুপাড়া এলাকায় নিজ বসত ঘরের অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
আটককৃত এনামুল উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া গ্রামের আহসানুল্লাহ হকের ছেলে।
অন্যদিকে স্থানীয়রা জানান, র্দীঘ ধরে এনামুল হক পুলিশের সোর্স হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলো। সেই সাথে দু’একজন পুলিশের সাথেও তাকে নিয়মিত দেখা যেতো বলে তারা দাবী করেন।
যদিও এনামুল হক পুলিশের সোর্স নয় বলে অস্বীকার করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নূরুল আলম। তিনি জানান, এনামুল পৌর শহরের সাধুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি মাদক দ্রবের বিক্রি করতো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, এনামুল হক একজন চিহ্নিত মাদক কারবারির সদস্য। সে কোনো পুলিশের সোর্স নয়। তাছাড়া আইন সবার জন্য সমান। সোর্স হোক কিংবা সাধারণ মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না।
সার্টিফিকেট নির্ভর মূল্যায়ন নয় বরং গবেষণা নির্ভর ফলাফলকে অগ্রাধিকার দেয়া উচিত – বাউবি উপাচার্য
শিক্ষা প্রতিষ্ঠানে সার্টিফিকেট নির্ভর মূল্যায়ন নয় বরং গবেষণা নির্ভর ফলাফলকে গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
আজ ২১ জুন ২০২৩ সোমবার সকালে বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ইন্সটিটিউশন্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন কমিটি কর্তৃক আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে চিন্তা ও মানসিক বিকাশ ঘটাতে পারে সেজন্য জীবন ঘনিষ্ঠ শিক্ষা অর্জন জরুরি। শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা উন্নত বিশে^র মর্যাদায় পৌঁছাতে পারবো।
এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা আগামী প্রজন্মের জন্য ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করেন। নিজের মেধা ও জ্ঞানের বিকাশ ঘটানোর তাগিদ দেন তিনি। কর্মমূখী শিক্ষায় জ্ঞান সৃজনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলা করতে পারবো বলেও মত প্রকাশ করেন উপাচার্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক ও কর্মশালার মূখ্য রিসোর্সপার্সন মো. আখতার হোসেন বলেন, সরকারের হাতে নেয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আমাদের জীবনে গতি বাড়বে, উর্ধ্বমুখী হবে আমাদের জিডিপি। একইসাথে জীবনের মানোন্নয়নে ভাষা ও কারিগরী শিক্ষার মাধ্যমে আমরা প্রবাস থেকে আরো রেমিটেন্স অর্জনে সক্ষম হব। এসডিজি বাস্তবায়নের মাধ্যমেই মানব কল্যাণ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এগিয়ে যাচ্ছে সরকার।
কর্মশালায় রির্সোসপার্সন হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা ও একাডেমিক মাস্টার প্লান সম্পর্কে সরকারের গৃহীত পরিকল্পনা এবং শিক্ষাসহ নানা কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোকপাত করেন।
কর্মশালায় শুভেচ্ছো বক্তব্য রাখেন উক্ত কমিটির সভাপতি ও প্রো-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (শিক্ষা)। এছাড়াও বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু এবং জুম অনলাইনে যুক্ত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। কর্মশালা শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। কর্মশালায় বাউবির শিক্ষক কর্মকর্তাসহ ৩৮ জন অংশ নেন। কর্মশালায় সঞ্চালনা করেন একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন কমিটির সদস্য সচিব এবং লাইব্রেরী এন্ড ডকুমেন্টশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সঙ্গীতা মোরশেদ।
-প্রেস রিলিজ