নেত্রকোনা সদর উপজেলায় বিভিন্ন তেলের পাম্পে তেল মাপে কম থাকায় এবং সঠিক কাগজপত্র না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করার সময় মাপে কম থাকায় মোনাক ইন্টারন্যাশনাল লিমিটেডকে ১০ হাজার টাকা এবং ইয়ার খান পাঠান পাম্পকে সঠিক কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আজকে শুধু মাত্র সদর উপজেলার মাধ্যমে অভিযান শুরু হলেও পর্যায়ক্রমে বিএসটিআইয়ের সকল উপজেলায় অভিযান চলবে। আজকে আমরা সদরউপজেলা সবগুলো প্রান্তে অভিযান চালিয়েছি, ইতিমধ্যে দুইটি পাম্পকে জরিমানা ধরা হয়েছে একটি কে মাপে কম থাকায় এবং অন্যটিকে কাগজ সমস্যা থাকায়।
বিএসটিআই কর্মকর্তা জানান, ভোক্তারা কিভাবে বুঝবে যে মাপে ঠিক আছে কিনা সেটার বোঝার জন্য এখানে একটা চিহ্ন আছে। বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা ছাড়াও প্রতিদিন গিয়ে যাচাই করে। যাচাই করে যদি করে যদি মাপে ঠিক থাকে তাহলে বিএসটিআইয়ের একটি সিল দিয়ে থাকে। ভোক্তা যদি এই সিলটি দেখতে পায় তাহলে সঠিক মাপ পাবে।
এ ছাড়াও বিএসটিআইয়ের মাধ্যমে নেত্রকোনার সকল উপজেলায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান।