বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আরো ৩৮ জন

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/PM-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন-4.jpg

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১ পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ধাপে ৩১টি পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন ঘোষণা করা হয়।

সভা শেষে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী- বগুড়া জেলার বগুড়া পৌরসভায় আবু ওবায়দুল হাসান, রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভায় হাকিবুর রহমান, জয়পুরহাটের জয়পুরহাট পৌরসভায় মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় আব্দুর রশিদ, রাজশাহীর চারঘাট পৌরসভায় একরামুল হক, দূর্গাপুর পৌরসভায় তোফাজ্জল হোসেন, ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভায় আব্দুর রশিদ খান, কালীগঞ্জ পৌরসভায় আশরাফুল আলম, যশোরের কেশবপুর পৌরসভায় রফিকুল ইসলাম, যশোর পৌরসভায় হায়দার গনী খান, ভোলা জেলার ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন পৌরসভায় মো. মোরশেদ,

মাদারীপুর জেলার মাদারীপুর পৌরসভায় মো. খালিদ হোসেন, শিবচর পৌরসভায় আওলাদ হোসেন খান, কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মো. ইফতেখার হোসেন, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় আবু নাঈম মো. বাশার, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় এস এম রবীন হোসেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা ফারীন হোসেন, ইসলামপুর পৌরসভায় আব্দুল কাদের সেখ, মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া (কবির), জামালপুর পৌরসভায় মোহাম্মদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় রফিক উদ্দিন ভূইয়াঁ, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভায় আতাউর রহমান সেলিম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নায়ার কবির, চাঁদপুর জেলার মতলব উত্তর পৌরসভায় আওলাদ হোসেন, শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ, লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায় গিয়াস উদ্দীন রুবেল ভাট, চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় গিয়াস উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভায় মোহাম্মদ রেজাউল করিম, রাউজান পৌরসভায় জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়া পৌরসভায় শাহজাহান সিকদার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ইয়াসিন আলী, ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোছা. শেফালী বেগম, ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান পদে শাহিদুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দেলওয়ার হোসেন, ফরিদপুরের সদর উপজেলার গেরাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে রাবেয়া বেগম, চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সেলিম খাঁন মনোনয়ন পেয়েছেন।

পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এ নির্বাচনের জন্য গত ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৩১ পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট।

সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। এর মধ্যে ৩১ পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর