বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পটিয়া আমির ভান্ডারে শাহাদাতে কারবালা মাহফিলে শহীদুল ইসলাম চৌধুরী হযরত ইমাম হোসাইন (রহঃ) অন্যায় ও সত্যের বিরুদ্ধে মাথানত করেননি

চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেছেন,হযরত
ইমাম হোসাইন (রা.) কারবালার ময়দানে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করে শাহাদতবরণ করেছিলেন কিন্তু অসত্য ও অন্যায়ের কাছে মাথানত করেননি। তারুণ্য-দীপ্ত ঈমানের অধিকারী ইমাম হোসাইন (রা.) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের জীবন উৎসর্গ করে ইসলামকে স্বমহিমায় পুনরুজ্জীবিত করেছিলেন। শুধু তাই নয়, তিনি সেদিন কারবালার প্রান্তরে ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে স্ব – পরিবারে শাহাদাত বরণ করেন । ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁর এ অসম আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তার এ সর্বোচ্চ ত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত।
গতকাল পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ১০ দিনব্যাপী ২০তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৮ম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের অন্যতম সাজ্জাদানশীন পীরে তরিকত্ব আলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ আমিরী (মা.জি.আ), স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের চেয়ারম্যান শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী মদ্দাজিল্লুহুল আলী।

বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল আলিম, ছালেহ আহম্মদ-হাছান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু, সাংবাদিক আবদুল হাকিম রানা,সমাজসেবী মোহাম্মদ আবুল হোসেন (ছাবের), আলহাজ্ব মোহাম্মদ ইছহাক, আমিরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল মনসুর আমিরী আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক ও সুন্নি নুরানী বোর্ডের চেয়ারম্যানহযরতুলহাজ্ব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর।

রেজভী দরবারের আউলাদে পাকগনের মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ খলিলুজ্জামান শাহ্ আমিরী (শিবলু)শাহজাদা সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জমান আমিরী পীরে তরিকত্ব মাওলানা সৈয়দ মহিউদ্দিন শাহ আমিরী পীরজাদা সৈয়দ মোকাম্মেল শাহ আমিরী তকরীর করেন আল্লামা আবদুল আলীম নুরী,মাওলানা ক্বারী রহুল আমিন সিদ্দিকী, মাওলানা মুফতী ইরফানুল ইসলাম, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ঈসমাইল প্রমুখ । পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও মুক্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর