শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

“পথশিশু কমিয়ে আনতে কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাজেট বরাদ্দে নারী উন্নয়ন শক্তির দাবি”

প্রেস বিজ্ঞপ্তি
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

১২ এপ্রিল ২০২৬ তারিখে নারী উন্নয়ন শক্তি (এনইউএস) এর উদ্যোগে বনশ্রী, ঢাকায় বিশ্ব পথশিশু দিবস ২০২৬ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল, পথশিশুদের সংখ্যা কমিয়ে আনতে সরকারের বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং এ খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা। সুবিধা বঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভাপতি ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভীন। উপস্থাপিত তথ্যানুযায়ী, ইউনিসেফ বাংলাদেশ এর সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে প্রায় ৩৪ লক্ষ (৩.৪ মিলিয়ন) শিশু পথপরিস্থিতিতে বসবাস করছে। এদের অনেকেই রাস্তায় বসবাস করে, জীবিকা নির্বাহ করে এবং চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটায়। এছাড়াও দেশে প্রায় ৫৬.৯ মিলিয়ন শিশু (০–১৭ বছর) রয়েছে, যাদের একটি বড় অংশ দারিদ্র্য, সহিংসতা, শিশুশ্রম ও বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে; এর মধ্যে প্রায় ১১.৩% শিশু শিশুশ্রমে নিয়োজিত।

সভায় বক্তারা পথশিশুদের বহুমাত্রিক সংকট ও প্রধান সমস্যাসমূহ তুলে ধরেন, যেমন: নিরাপদ আশ্রয় ও বাসস্থানের অভাব, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, স্বাস্থ্যসেবা ও পুষ্টির ঘাটতি, শারীরিক ও যৌন নির্যাতনের ঝুঁকি, মাদকাসক্তি ও অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা, সামাজিক বৈষম্য ও অবহেলা।

ফোরাম ফর কালচার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ডঃ সুলতান মোহাম্মদ রাজ্জাক বলেন, পথশিশুদের সমস্যাকে সাময়িক সহায়তার মাধ্যমে নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমে সরকারকেই সমাধান করতে হবে। ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস এন্ড ক্লাইমেট (ওয়াই ডব্লিউ ডি আর সি) এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ বলেন, পথশিশুদের জন্য আলাদা সুরক্ষা কাঠামো ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি জরুরি, যাতে তারা মূলধারার জীবনে ফিরে আসতে পারে। গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস (জি ডব্লিউ এস) এর প্রতিনিধি লামিয়া হাসান উল্লেখ করেন, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করলে পথশিশু সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এফ সি এইচ ডি এর নির্বাহী সদস্য শাহানারা বেগম বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি জোরদার করা জরুরি। সভায় আরো বক্তব্য রাখেন, ডোমেস্টিক ওয়ার্কার এম্প্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর প্রচার সম্পাদক সেলিনা খাতুন, নারীর উন্নয়ন শক্তির নির্বাহী সদস্য বিলকিস আক্তার, সুবিধাবঞ্চিত নারীদের প্রতিনিধি মনোয়ারা বেগম সহ আরো অনেকে।‌

মূল দাবি ও সুপারিশসমূহঃ বক্তারা সম্মিলিতভাবে সরকারের প্রতি নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করেনঃ
১. পথশিশুদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ বৃদ্ধি করা
২. জাতীয় পর্যায়ে সমন্বিত পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা
৩. বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
৪. শিশুশ্রম নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ
৫. দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
৬. পথশিশু সুরক্ষায় আইন বাস্তবায়ন জোরদার করা
সভায় বক্তারা জোর দিয়ে বলেন, পথশিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্ভাবনাময় মানবসম্পদ। সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট এবং আন্তরিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করা সম্ভব। তাই এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।


এই বিভাগের আরো খবর