বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পপিকে বিয়ে করে বিএনপির এমপি বানানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১:০৫ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Popy-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন-1.jpg

বিনোদন ডেস্ক : যুবকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন চিত্রনায়িকা পপি। শুধু বিয়ের প্রস্তাব নয়, সেই যুবক বলেছেন তাকে বিয়ে করলে পপিকে বিএনপি থেকে সংসদ সদস্য বানাবেন।

পর্দার তারকাদের নিয়ে ভক্তদের এমন উন্মাদনা নতুন কিছু নয়। সত্তরের দশকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতাও ভক্তদের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। দুই ভক্ত তাকে বিয়ের প্রস্তাব দিতে একজন তার গুলশানের বাসার সামনে, অন্যজন জাতীয় প্রেস ক্লাবের আঙিনায় রীতিমতো অনশনে বসে গিয়েছিলেন। পরে পুলিশ এসে তাদের তাড়াতে বাধ্য হয়।

বিশ্বে তারকাদের নিয়ে এ ধরনের মজার ঘটনা অহরহ ঘটে থাকে। পপিকে এর আগেও অনেকে নানাভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এবার রীতিমতো জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন অফিসে পপির কাছে বিয়ের প্রস্তাব সংবলিত একটি চিঠি প্রেরণ করেছেন এক যুবক।

আরও পড়ুন : নায়লা নাঈম এবার থ্রিডি সিনেমায়

জিকো নামের ওই যুবক নিজের ছবি ও চিঠি পাঠিয়ে পপির কাছে লেখেন- ‘পপি আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিএনপি করি। আমার অনেক ক্ষমতা। আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাব। তুমি এমপি হয়ে সংসদে যাবে। তুমি জীবনে অনেক স্বপ্ন দেখেছো। শিল্পপতির বা ডিসির বউ হবে। তোমার স্বপ্ন পূরণ হয়নি। আল্লাহপাকের নিয়তির বিধান মেনে একটি রাস্তার ছেলেকেই তুমি বিয়ে কর। তুমি ভাবতে পার রাজনীতি করা মানে খারাপ। আমি কোনো খারাপ কাজ করি না, ব্যবসা করি। পপি, ছোট পৃথিবীতে অহংকার করার কিছু নেই। আমি কোনো দিন তোমার একটি কথারও অবাধ্য হব না। তুমি যে ভাবে চলছো ঠিক সেই ভাবেই চলবে। তোমাকে আমি কোনো দিন ফুলের ছোঁয়াও দেব না। তুমি যত ব্যস্ত থাক না কেন আমার সাথে ফোনে কথা বলবে। ’

পপিকে বিয়ে করে বিএনপির এমপি বানানোর প্রস্তাব

যুবকটি ফোন নম্বর পাঠিয়ে এখন পপির সম্মতির অপেক্ষায় আছেন।


এই বিভাগের আরো খবর