বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পবিত্র কাবা ঘরের ওপর কাল চাঁদ দেখা যাবে

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ১২:৫৪ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Kaba-Ghor-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সকল মুসলিম ধর্মাবলম্বীদের হৃদয়ের স্পন্দন ও কিবলা পবিত্র কাবা শরিফ। বাইতুল্লাহ বা আল্লাহর ঘর (কাবা) জিয়ারাতের সুপ্ত বাসনা প্রত্যেক মুসলমানের জীবনেই থাকে। কারণ এটি বাইতুল্লাহ বা মহান আল্লাহ-তায়ালার ঘর। এ ঘরের দিকে মুখ করে সারা বিশ্বের সকল মুসলমান নামাজ আদায় করে থাকেন। হজ ও উমরাহ আদায়ের সময় হাজিরা এ ঘরকেই বারবার তাওয়াফ (প্রদক্ষিণ) করে হৃদয়কে প্রশান্ত করে থাকেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এই কাবা শরিফের ঠিক ওপরে দেখা যাবে সবচেয়ে সুন্দরের প্রতীক চাঁদ। ওই দিন থাকবে চন্দ্র মাসের চৌদ্দতম দিন। চাঁদের আলোয় ঝলমল করবে কাবার প্রান্তরে।

অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার উদ্ধৃতি দিয়ে সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম উর্দু নিউজ এ খবর নিশ্চিত করেছেন।

[ আরও পড়ুন : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে ]

সাবাক নিউজ জানিয়েছে, ২০২১ সালে সৌদি আরবে এটাই সর্বপ্রথম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে গণ্য হতে যাচ্ছে। কাবা প্রান্তরে চাঁদের কিরণ উপভোগ করার জন্য সৌদি আরবের সব শ্রেণি-পেশার মানুষ অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ নভেম্বর এবং একই বছর ২৪ ডিসেম্বরে একইভাবে চাঁদকে কাবা শরিফের উপরে দেখা গিয়েছিল। সর্বশেষ দেখা যায় ২০২০ সালের মার্চ মাসে। এভাবে প্রতি বছর কাবা ঘরের ওপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদে হারামের ডান দিকে অবস্থান করে। সূত্র: সৌদি গ্যাজেট

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর