ফরিদপুরের সালথায় পরীক্ষামূলক ক্যাপসিকাম চাষে সফল হয়েছেন নারি উদ্যাক্তা তানিয়া বেগম। সর্বপ্রথম এবছর ১০শতাংশ জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন তিনি। ফলন ভালো হওয়ায় তার মুখে হাসি ফুটে উঠেছে। তানিয়া বেগম উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা এলাকার আরশাফ আলীর স্ত্রী।
স্থানীয় তরুন কৃষি উদ্যেক্তা কলেজ শিক্ষার্থী আল আমিন বলেন, আমি লাউ, পেপে, কুমড়া ও মরিচ সহ অনেক ধরনের সবজী চাষ করে থাকি। এবছর আমাদের এলাকার একজন নারী উদ্যেক্তা তানিয়া বেগম ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন। আমিও আগামীতে ক্যাপসিকাম চাষ করবো। বাজারে এর চাহিদা অনেক ভালো।
নারী উদ্যেক্তা তানিয়া বেগম বলেন, এবছর শশা, পটল, লাউ ও মরিচ চাষের পাশাপাশি কৃষি অফিসের দেওয়া বীজ থেকে সর্বপ্রথম মালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করেছি। জমিতে ফলন ভালো হয়েছে। আগামীতে এর চাষ আরো বাড়বে। এটা লাভজনক চাষ।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, যদুনন্দী এলাকার তানিয়া বেগম কৃষি অফিস থেকে ট্রেনিংপ্রাপ্ত। তাকে কৃষি অফিস থেকে ক্যাপসিকাম চাষের জন্য সকল প্রকার সহযোগিতা দেওয়া হয়। পরীক্ষামূলক এই চাষে ফলন অনেক ভালো হয়েছে। এটা দেখে আগামীতে অনেকেই এই চাষ করবে।