সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

পর্যটকদের সুবিধার্থে কলমাকান্দা শহর বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ ডেপুটি স্পিকারের

ময়মনসিংহ ব্যুরো
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড় ও হাওরাঞ্চলের অপরূপ সৌন্দর্য্য পিপাসু পর্যটকদের নিরবচ্ছিন্ন যাতায়াতের সুবিধার্থে জরুরি ভিত্তিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শহর বাইপাস নির্মাণের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমের কাছে এই সংক্রান্ত একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) গত ১২ এপ্রিল প্রদান করেছেন ডেপুটি স্পিকার। ব্যারিস্টার কায়সার কামাল তার দেয়া ডিও লেটারে উল্লেখ করেন, নেত্রকোনা-১ (দুর্গাপুর ও কলমাকান্দা) এলাকার একমাত্র প্রধান সড়কটি কলমাকান্দা উপজেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই সরু রাস্তার দুপাশে দোকানপাট ও স্থাপনা থাকায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে পর্যটক এবং সাধারণ জনগণকে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

ডেপুটি স্পিকার তাঁর চিঠিতে আরও উল্লেখ করেন যে: কলমাকান্দার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত সহজতর হবে। এই বাইপাস সড়কটি নির্মিত হলে সীমান্ত সড়ক, মধ্যনগর, তাহিরপুর, সুনামগঞ্জ এবং দুর্গাপুরের সাথে উন্নত যোগাযোগ স্থাপিত হবে। অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে।

চিঠিতে ডেপুটি স্পিকার জানান, কলমাকান্দা শহরের যানজট নিরসন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ওই এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দাবি। বিষয়টি বিবেচনা করে তিনি জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে বাইপাস সড়কটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে বিনীত অনুরোধ জানান।

ব্যারিস্টার কায়সার কামালের এই সময়োপযোগী পদক্ষেপে কলমাকান্দা ও দুর্গাপুরবাসীর মনে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নেত্রকোনার উত্তর জনপদের অর্থনীতিতে নতুন গতি আসবে।


এই বিভাগের আরো খবর