শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

পাইকগাছায় নবনিযুক্ত ৮ মেডিকেল অফিসারের যোগদান উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

দীর্ঘদিনের ডাক্তার সংকট কাটিয়ে চিকিৎসা সেবা প্রদানে আনুষ্ঠানিকভাবে ৮ জন নবনিযুক্ত মেডিকেল অফিসার যোগদানে আরও এগিয়ে যাওয়ার পথে খুলনার পাইকগাছার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পদায়নকৃত নব-নিযুক্ত ০৮ জন মেডিকেল অফিসার উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে যোগদান করেছেন।

এ উপলক্ষে উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাকিলা আফরোজসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, সরকারি নীতিমালা অনুসরণ, সেবার মানোন্নয়ন ও দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য: উপজেলার একমাত্র সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার কারণে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বহির্বিভাগ ও অন্তর্বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেবার মান ব্যাহত হচ্ছিল। এরই প্রেক্ষিতে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা লেখালেখি করেন। অবশেষে নতুন করে একসঙ্গে ৮ জন মেডিকেল অফিসারের যোগদানে সেই সংকট অনেকটাই লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যোগদানকারী চিকিৎসকরা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। ফলে জরুরি বিভাগসহ নিয়মিত চিকিৎসা কার্যক্রমে গতি আসবে এবং রোগীরা আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবে।


এই বিভাগের আরো খবর