বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইলটের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ২:১০ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Actress-India-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের এক অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত এয়ার ইন্ডিয়ার এক বিমানচালকের বিরুদ্ধে সোমবার ওশিওয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। অভিযুক্তকে গ্রেপ্তার না করলেও পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩৩ বছরের এয়ার ইন্ডিয়ার বিমানচালক অক্ষত শেট্টির বিরুদ্ধে ধর্ষণ তথা বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন অন্ধেরির বাসিন্দা এক মডেল তথা টেলিভিশনের অভিনেত্রী। পুলিশের কাছে তার অভিযোগ, দিন দশেক আগে ওই অভিনেত্রীকে ফোন করে দেখা করতে বলেন অক্ষত। এর পর ওই অভিনেত্রীর বাড়িতে যান তিনি। সেখানে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

পুলিশ জানিয়েছে, একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে দুজনের আলাপ হয়। পরিচয় পর্বের পর তাদের মধ্যে প্রায়শই মোবাইল ফোনে কথা হতো। সোশ্যাল মিডিয়াতেও চ্যাট করতেন তারা দুজনে। বিয়ের প্রসঙ্গ উঠলেই তা এড়িয়ে যেতেন অক্ষত। তবে দিন দশেক আগে তার বাড়িতে এসে দেখা করার পর অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন তিনি। এরপর একাধিকবার ধর্ষণ করেন তাকে। এ বিষয়ে মুখ খুললে তার ফল ভালো হবে না বলেও হুমকি দেন অক্ষত। ওই ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান অক্ষত।

এর পর পুলিশের কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নেন ওই অভিনেত্রী। অক্ষতের বিরুদ্ধে ধর্ষণ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ করেছেন অন্ধেরির ওই যুবতী। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, ওই যুবতীর সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর