মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরিয়ডে কোমর ব্যথা হলে দূর করার ঘরোয়া উপায়

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ২:৫৪ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Pain-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

লাইফস্টাইল ডেস্ক : পিরিয়ডের সময় মেয়েদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। শীতকাল চলছে, তারমধ্যে ব্যথা হলে শারীরিক অস্বস্তি নিয়ে সাধারণত মেয়েরা বাড়ি থেকে কোথাও বের হতে চান না। বাজারে স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে এসেছে ট্যাম্পুনও। কিন্তু কজের কাজ কিছুই হচ্ছে না। পিরিয়ডের আগে আর পিরিয়ড চলাকালীন সময়ে যন্ত্রনার উপশম কীভাবে হবে তার কোনও স্থায়ী সমাধান নেই।

পিরিয়ডের সময় অনেক মেয়েই কোমর ব্যথায় ভোগেন। কোমরে ব্যথার জন্য দাঁড়িয়ে থাকা যেমন কষ্টের তেমনই বসেও কাজ করা যায় না। এ জন্য নিয়মিত যোগ ব্যয়াম এসব করতেই হবে এছাড়াও রয়েছে আরও কিছু ঘরোয়া সমাধান।

আসুন জেনে নেই সেই ঘরোয়া সমাধানগুলো-
আদা :
পিরিয়ডের সময় কোমর আর পিঠের ব্যথা কমাতে সবচেয়ে ভালো কাজ করে আদা। মূলত যে হরমোনের ক্ষরণের জন্য এই ব্যথা, তা দূর করতে আদার রয়েছে কার্যকরী ক্ষমতা। এই সময় বার বার আদা চা খেলেও বেশ উপকার হয়। এছাড়াও গরম পানিতে আদা থেঁতো করে দিয়ে ফুটিয়ে খেলেও ভালো ফল পাওয়া যায়। সঙ্গে অল্প করে মধু মিশিয়ে নিলেই চলবে।

ফাস্টফুড খাওয়া যাবে না :
পিরিয়ডসের সময় ফাস্টফুড বা ভাজা জাতীয় খাবার একদমই নয়। বাইরের খাবার এই সময় খেলে শরীরে আরও অস্বস্তি হয়। সেখান থেকে বমিও হতে পারে। তাই ভাজা বাদ দিয়ে বরং বেশি করে ফল খান।

হার্বাল চা বানিয়ে নিন :
মধু, আদা, গোলমরিচ আর সামান্য লেবুর রস মিশিয়ে গ্রিন টি খান। এছাড়াও পুদিনা পাতা গরম পানি দিয়ে তার মধ্যে চা পাতা যোগ করে ফুটিয়ে নিন। এবার ছেঁকে খেয়ে ফেলুন। পিরিয়ডের সময়কার ক্লান্তি, ব্যথা দূর করে দিতে পারে এই চা।

প্রচুর পানি পান :
শুধুমাত্র পিরিয়ডসের সময় নয়, সবসময়ই প্রচুর পরিমাণে পান করতে হবে। সেই সঙ্গে হজম ভালো হয়। হরমোনগুলো ঠিকমতো কাজ করতে পারে। আর পিরিয়ডের সময় ব্যথা হলেই জল খাওয়া বাড়িয়ে দিন।

তবে পিরিয়ড নিয়ে খুব বেশি সমস্যায় পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এসব ব্যথা থেকে পরবর্তীতে জটিল সমস্যা আসতেই পারে।


এই বিভাগের আরো খবর