মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

পিরোজপুরে ১ বছরে ১টি কেন্দ্র থেকে ৮০ সহস্রাধিক মানুষ ই-সেবা পেয়েছে

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৭:৫২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : জেলায় সদ্য সমাপ্ত অর্থ বছরে ৮০ সহস্রাধিক মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের ই-সেবা ও তথ্য সেবা কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের সেবা পেয়ে উপকৃত হয়েছে।

২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এ সেবা প্রদান করা হয়। সর্বমোট ৮০ হাজার ৩৬৭ জন এ সেবা গ্রহণ করে। ই-সেবা ও তথ্য সেবা কেন্দ্র থেকে দেয়া সেবা সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এস.এ পর্চা, আরএস পর্চা, বিএস পর্চা, সিএস পর্চা, দাগের সূচি, মৌজা ম্যাপ, পর্চা ডেলিভারী, নাগরিক আবেদন গ্রহণ এবং মৌখিক সেবা প্রদান। গত ১ বছরে ২১ হাজার ৮৪১টি পর্চার আবেদন ই-সেবা কেন্দ্র থেকে গ্রহণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে প্রেরণ করা হয়। সেখান থেকে এ কেন্দ্রের মাধ্যমে ডেলিভারীর জন্য ১৬ হাজার ৮২২টি জমিজমা সংক্রান্ত ডকুমেন্ট আবেদনকারীদের নিকট ডেলিভারী দেয়া হয়। এছাড়া নাগরিকদের ৪ হাজার ৮৮৭টি বিভিন্ন ধরনের আবেদন গ্রহণ করে তা জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখাগুলোতে পৌঁছে দেয়া হয়। একই সময় বহুমূখী মৌখিক সেবা প্রদান করা হয় ৩৬ হাজার ৮১৭ জনকে। এ ই-সেবা কেন্দ্র ও তথ্র সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান কোনরূপ হয়রানী ছাড়া সেবা নিতে আসা নাগরিকদের সেবা প্রদানে এ অফিসটি তৎপর রয়েছে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান ,জমির মালিক বা অন্য কারোর পর্চা নিতে দিনের পর দিন বিভিন্ন ধরনের হয়রানীর শিকার হতে হতো। এখন ১টি টাকাও উৎকোচ না দিয়ে আবেদন অনুযায়ী বিভিন্ন ধরনের পর্চা, দাগের সূচি নির্দিষ্ট দিনে ডেলিভারী দেয়া হয়। একই সাথে এখন আর মানুষজনকে বিভিন্ন ধরনের নাগরিক আবেদন জমা দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রুমে রুমে ঘুরতে হয় না। এ ই-সেবা ও তথ্য সেবা কেন্দ্রে সব ধরনের নাগরিক আবেদন জমা রাখা হয়। এ যে হয়রানী ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনকল্যাণে চালু করেছেন এবং এটাই ডিজিটাল বাংলাদেশ। পিরোজপুরের ই-সেবা ও তথ্য সেবা কেন্দ্রে জমির পর্চা ডেলিভারী নিতে সুদুর মঠবাড়িয়ার শাপলেজা থেকে আসা ষাটোর্ধ আব্দুল কাদের হাতে পাওয়া ১টি খতিয়ানের এসএ পর্চা দেখিয়ে বললেন কোনরকম হয়রানী ছাড়াই এ পর্চাটি তিনি হাতে পেয়ে যথেষ্ট উপকৃত হয়েছেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর