শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৫:১০ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জেলায় পুলিশ কনস্টেবল আলাউদ্দিন হত্যার অভিযোগে চারজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে ১০ হাজার টাকা করে জরিমানা। অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রামের কালু ম-লের ছেলে আনিস মন্ডল, একই গ্রামের আব্দুল মালেক ম-লের ছেলে তাহাজুত হোসেন, সোনাউল্লাহর ছেলে শাকিল হোসেন ও রুবেল হোসেন। বৃহস্পতিবার দুপুরের মেহেরপুরের অতিরিক্ত জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে- ২০১৫ সালের ২৪ জুলাই মেহেপুরের গাংনী উপজেলার পিরতলা আইসি ক্যাম্পের এস আই সুবীর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল বামুন্দি-কাজিপুর এলাকায় টহলরত অবস্থায় গোপন সূত্রে খবর পান মাইক্রোযোগ মাদকদ্রব্য পাচার করা হবে। এসময় পীরতলা সাহেবনগর নামক নামক স্থানে অবস্থান নিয়ে মাইক্রোবাসটিকে আটকানোর জন্য রাস্তার উপরে কাঠের গুড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। মাইক্রোবাসটি কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাছের গুড়ির পাশ কাটিয়ে মাইক্রো চালক পালিয়ে যাবার চেষ্টা করে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কনেস্টবল আলাউদ্দিনকে ধাক্কা দিলে তিনি ছিটকে মাইক্রোর বাম্পার এর উপরে আটকে যান। এসময় পুলিশ কনস্টেবল আলাউদ্দিনকে টেনেহিঁচড়ে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে হাড়াভাঙ্গা ডিএইচসিপি আর ফাজিল মাদ্রাসার সামনে স্পিড ব্রেকার এর নিকট কনস্টেবল আলাউদ্দিন ছিটকে পড়েন।

পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে কনস্টেবল আলাউদ্দিন মৃত্যুবরণ করেন। ঘটনাস্থল থেকে দুই বস্তায় মোট ৩৪০ বোতলফেন্সিডিল উদ্ধার করা হয়। এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিদাাপাড়া গ্রাম থেকে কুষ্টিয়া-চ ০২-০০১১ নাম্বারের একটি মাইক্রো উদ্ধার করেন। ওই ঘটনায় এসআই সুবীর রায় বাদী হয়ে গাংনী থানায় আনিস মন্ডল, তাহাজুত হোসেন, শাকিল হোসেন এবং রুবেল হোসেন নামের চার ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা এবং মাদকদ্রব্য আইনে আরও একটি মামলা দায়ের করেন। যার সেশন মামলা নং১৩৪/২০১৬। জি আর কেস নং২২০/১৫। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। হত্যা মামলায় মোট ১৬ জন সাক্ষীদের সাক্ষ্যে আনিস মন্ডল, তাহাজুত হোসেন, শাকিল হোসেন এবং রুবেল হোসেন দোষী প্রমাণিত হয় তাদের যাবজ্জীবন কারাদ-াদেশ দেয় আদালত। এবং ১০ হাজার টাকা করে জরিমানা। অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। অপরদিকে ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য মামলায় আনিস মন্ডল, তাহাজুত হোসেন, শাকিল হোসেন এবং রুবেল হোসেনকে ৭ বছর করে কারাদন্ডাদেশ দেয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আহসানুল আলম খোকন ও কামরুল হাসান কৌশলী ছিলেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর