সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

প্রতারণা রুখতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

অনলাইন ডেস্ক :
বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন তথ্যপ্রযুক্তি ডেস্ক : নিত্য প্রয়োজনের হয়ে দাঁড়িয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সকালে ঘুম থেকে উঠেই হোয়াটসঅ্যাপ চেক করা এবং ঘুমাতে যাওয়ার অবধি সেই কাজই চলে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। বিশেষ করে প্রতারণার জন্য অ্যাপটি ব্যবহার করা হচ্ছে।

বিশ্বব্যাপী প্রতারণা ও জালিয়াতি দমন অভিযানের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ এ বছরের প্রথম ছয় মাসে ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে। মেটা জানিয়েছে, এসব অ্যাকাউন্টের বেশিরভাগই ছিল সংঘবদ্ধ প্রতারক চক্রের নিয়ন্ত্রণে, যারা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে স্ক্যাম সেন্টার পরিচালনা করে।

তাই প্রতারণামূলক কার্যকলাপ শনাক্ত ও প্রতিরোধের জন্য একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা আপডেটটি গ্রুপ চ্যাট এবং ব্যক্তিগত মেসেজ—দুই ক্ষেত্রেই দৃষ্টি রাখছে। যা ব্যবহারকারীদের অচেনা বা সন্দেহজনক কার্যকলাপ থেকে আরও ভালোভাবে সুরক্ষা দেবে।

যখন ব্যবহারকারীকে তার কনট্যাক্ট লিস্টে না থাকা কেউ কোনো অজানা গ্রুপে যুক্ত করবে, তখন একটি নিরাপত্তা-সংক্রান্ত পর্দা (Safety Overview Screen) দেখা যাবে। এতে এমন তথ্য থাকবে—যে ব্যক্তি আপনাকে যুক্ত করেছে, তিনি আপনার পরিচিত কি না অথবা, ওই গ্রুপে অন্য কেউ আপনার কনট্যাক্টে আছেন কি না।

যতক্ষণ না ব্যবহারকারী সিদ্ধান্ত নেন গ্রুপে থাকতে চান কি না, ততক্ষণ পর্যন্ত নোটিফিকেশন বন্ধ থাকবে। যাতে ক্ষতিকর কনটেন্টের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ এড়ানো যাবে।

প্রতারণাকারীরা এখন প্রায়শই অন্য সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ শুরু করে এবং পরে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসে। এই প্রবণতা ঠেকাতে, হোয়াটসঅ্যাপ এমন একটি সিস্টেম পরীক্ষা করছে যেখানে নতুন অচেনা কাউকে মেসেজ দিলে সতর্কবার্তা দেখানো হবে।

স্ক্যামাররা ভিকটিমদের টেলিগ্রামে নিয়ে যেত সেখানে ‘টিকটক ভিডিওতে লাইক’, ‘ক্রিপ্টো ইনভেস্টমেন্ট’ ইত্যাদির ভুয়া কাজের প্রলোভন দিত। ভুয়া আয় স্ক্রিনশট দেখিয়ে পরে ভিকটিমদের থেকে আসল টাকা চাওয়া হতো।

হোয়াটসঅ্যাপ বলেছে—এই কেসটি দেখায় কীভাবে স্ক্যাম এখন বহু-প্ল্যাটফর্মে ছড়িয়ে গেছে এবং অনেক বেশি বুদ্ধিদীপ্ত হয়ে উঠেছে।

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা পরামর্শ

ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষা পেতে হোয়াটসঅ্যাপ কিছু পরামর্শ দিয়েছে:
অপরিচিত কারও মেসেজের উত্তর দেওয়ার আগে চিন্তা করুন।
অফার বা লোভনীয় কথার পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলুন, বিশেষত যদি তাতে অর্থ জড়িত থাকে।
পরিচিতজন বা আত্মীয় দাবি করা ব্যক্তির পরিচয় যাচাই করুন অন্য কোনো মাধ্যমে
অতিরিক্ত তাড়াহুড়ি বা চাপ সৃষ্টি দেখলেই সতর্ক হন—এটি প্রতারকদের সাধারণ কৌশল।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর