মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সোহেল রানা, নওগাঁ
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিকর্মীরা। আজ সোমবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও প্রথম আলো বন্ধুসভা নওগাঁর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা প্রথম আলো, ডেইলি স্টার অফিসে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাষ্ট্রের অব্যাহত নিষ্কৃয়তার কারণে একটি প্রতিক্রিশীল ও সংঘবদ্ধ গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই গোষ্ঠীকে প্রতিরোধ ও বিচারের আওতায় আনা না গেলে সংবাদপত্রের স্বাধীনতা ও জননিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠের সম্পাদক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। তিনি বলেন, হামলা ও অগ্নিসংযোগ করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না। জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম আলো ও ডেইলি স্টার প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। পতিত আওয়ামী লীগ সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল। অথচ একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা চালিয়েছে। এ হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার নওগাঁ জেলা প্রতিনিধি নবির উদ্দিন বলেন, সংবাদপত্র হলো একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদই একটি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রধান ভিত্তি। অথচ একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের নওগাঁ জেলা প্রতিনিধি কায়েস উদ্দিন বলেন, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য টার্গেট করে সংবাদপত্রের অফিস ও সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলা চালিয়েছে। গণমাধ্যমের কার্যালয়ে এমন হামলার ঘটনা ন্যক্কারজনক। এটি ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য অশনিসংকেত। এখনই এ ধরনের অপশক্তিকে প্রতিহত না করা গেলে গোটা গণমাধ্যম জগৎ অস্তিত্বসংকটে পড়বে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ড কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক। দেশ সামনের দিকে এগিয়ে যাক। তাঁরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদের ক্রমাগতভাবে অপমান করার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। প্রগতিশীল সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে পরিকল্পিতভাবে আক্রমণ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকারকে এসব কঠোর হাতে দমন করতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের (নসঐ) সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, উদীচী শিল্পগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান বাহাদুর প্রমুখ বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর