সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র অক্লান্ত পরিশ্রমে লেখপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশেরও পর্যাপ্ত সুযোগ প্রদান ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন বলেই এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ডি.বি ইউনাইটেড হাইস্কুল। বিদ্যালয়ের এমন সাফল্যে বিদ্যালয়টি এখন শিক্ষানুরাগীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।
মানুষকে স্বপ্ন দেখানোর জন্যই শিক্ষকতা করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনকে আরো সুন্দর, অর্থবহ করার পাশাপাশি সমাজ ও দেশের জন্য অবদান রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। শিক্ষার আলো মানুষের মনকে আলোকিত করে, বিকশিত করে তোলে মানবিক গুণাবলীকে। তাই মানবসম্পদ উন্নয়নে শিক্ষার অবদান অপরিসীম। একটি দেশ ও জাতির অগ্রগতির মূলে রয়েছে শিক্ষা। ব্যক্তি জীবন তথা সামাজিক জীবনের পাশাপাশি আমাদের জাতীয় জীবনের দৈনন্দিন কাজে কর্মে নৈতিক, মানবিক, ধর্মীয় বোধ, সাংস্কৃতিক চিন্তাধারা ও সামাজিক মূল্যবোধকে উজ্জীবিত করার মূল হাতিয়ার হল শিক্ষা। সেই আদর্শ ও দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে শিক্ষকতাকে মহৎ পেশা হিসেবে বেছে নিয়ে মফস্বল এলাকায় আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।
তার কর্মপরিকল্পনা একদিন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে আত্মমানবতার সেবায় অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বিনামূলে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছেন। শুধু তার বিদ্যালয় নয়, তিনি সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ঝরে পড়া রোধে সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। মেধার বিকাশ ঘটাতে খেলা-ধূলার আয়োজন করে থাকেন সবসময়।
সাবেক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা তারই স্বীকৃতি হিসেবে এ বিদ্যালয়টিকে স্মার্ট বিদ্যালয় ঘোষণা করেছিলেন। এই প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি বিদ্যালয়ের উন্নয়নে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে জরার্জীর্ণ ভবন থেকে বহুতল বিদ্যালয় ভবন নির্মাণসহ সাফল্য ও উন্নয়নে আলোকিত হয়ে ডি.বি ইউনাইটেড হাইস্কুলটি এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়ে দিন দিন আরো বেশি সমৃদ্ধ হচ্ছে।