শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রযুক্তি ছোঁয়ায় গ্রামের শিক্ষার্থীরা: শিশুর মেধা বিকাশের সুযোগ হোক

সম্পাদকীয়
শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষা বাধ্যতামূলক করেছে সরকার।

প্রতিটি শিশুর জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশায় সরকার সারা দেশে ৫ হাজার কম্পিউটার ল্যাব ও ৩০০ স্কুল অব ফিউচার প্রকল্প হাতে নিয়েছে। এর আগে আরও ৮ হাজার ল্যাব করা হয়েছিল। সব মিলিয়ে প্রায় ১৩ হাজার ডিজিটাল ল্যাব করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, গত বছরের ১৮ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবসের’ অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে প্রকল্পের আওতায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পাইকান উচ্চ বিদ্যালয়ে প্রযুক্তির ছোঁয়া লাগে। গ্রামীণ এই বিদ্যালয়টির ছাত্রছাত্রীরা এখন মানসম্মত শিক্ষায় দক্ষ হয়ে উঠছে। ছাত্রছাত্রীদের স্বপ্নজয় যেন হাতছানি দিয়ে ডাকছে। একসময় অবহেলিত বিদ্যালয়ে এখন নতুন একাডেমিক ভবন, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্ট বোর্ড ব্যবহার করে পাঠদান করানো হচ্ছে। ওয়েব ক্যামেরা ও সিসি ক্যামেরা সবকিছু মনিটরিং করার পাশাপাশি হাজিরা মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজেদের উপস্থিতি নিশ্চিত করছে শিক্ষার্থীরা।

ফলে দেশের কোটি কোটি শিক্ষার্থী শ্রমনির্ভরতা বা বিদেশনির্ভর না হয়ে যার যার ঘরে বসে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এর মাধ্যমে ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রী ঘোষিত টেকসই, সাশ্রয়ী, উদ্ভাবনী, জ্ঞানভিত্তিক, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তিতে দক্ষ জনশক্তি সৃষ্টি করার কোনো বিকল্প নেই। আমাদের ছেলেমেয়েদের আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এ সরকারের অন্যতম লক্ষ্য। এ প্রকল্পের উদ্দেশ্য শিশুদের মেধা বিকাশের সুযোগ করে দেওয়া। আমাদের শিক্ষার্থীরা শিক্ষা-দীক্ষায় উন্নত হবে, প্রগতির সঙ্গে এগিয়ে যাবে, প্রযুক্তি শিক্ষা নেবে, বিজ্ঞান শিক্ষা নেবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

এখন মানসম্পন্ন শিক্ষক নিয়োগ জরুরি। সংশ্লিষ্টরা মনে করেন, ল্যাবগুলো থেকে নিরবচ্ছিন্ন সেবা পেতে ব্যবহৃত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী মেরামতের জন্য সরকারিভাবে প্রত্যেক জেলায় সার্ভিস সেন্টার খোলা প্রয়োজন। এতে বেকার সমস্যা নিরসন হবে, অন্যদিকে নষ্ট কম্পিউটার নিয়ে ঢাকা ও সিলেটে শিক্ষকদের দৌড়াদৌড়ি করতে হবে না।

আজকের শিশুরাই হবে আগামী দিনের কর্ণধার। তারাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকেই যেন সুন্দর জীবন পায় সেটাই রাষ্ট্রের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। আমরা আশা করি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, লেখাপড়া, আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিশুরা বেড়ে উঠুক। তাদের মেধা বিকাশের সুযোগ হোক। তারা প্রযুক্তিতে দক্ষ হয়ে নিজেদের প্রস্তুত করে বিশ্বদরবারে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাবে-সেটাই আমাদের প্রত্যাশা।


এই বিভাগের আরো খবর