ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রাম থেকে অবসরপ্রাপ্ত মেজর মোঃ গোলাম হায়দারকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত ২ টায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার সহযোগী ফরহাদ খান সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
উল্লেখ্য রাজু মোল্লা নামের এক ব্যক্তি গতকাল সন্ধ্যায় তার বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী রাতভর অভিযান চালিয়ে সাবেক এই সেনা কর্মকর্তা সহ তার তিন সহযোগীকে আটক করে।