স্বাধীনতার ঘোষক বহুদলীয়, গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। আজ ৩০ মে শুক্রবার বাদ জুম্মা ফরিদপুর মডেল মসজিদ সহ বিভিন্ন মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকালে গোয়ালচামট পৌর অডিটোরিয়ামে ফরিদপুর জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শামচুল হক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী আশরাফ নান্নু।
বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের ভাবপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মান্নান মানা,জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সাইদুর রহমান চুন্নু। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল ছাএদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল নেতৃবৃন্দ ।