ফরিদপুর জেলায় কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, মোঃ আসাদুজ্জামান শাকিল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ মে বুধবার রাত ৮ টায় ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট এবং প্রীতি উপহার দিয়ে বিদায়ী সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম।
এসময় বিদায়ী অতিথি তাঁদের বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,আজমীর হোসেন পিপিএম, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।