শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ফরিদপুর-২ আসনে বকুল মিয়ার গণসংযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনে বটগাছ প্রতীকের ভোট চেয়ে জনসাধারণের মাঝে ক্যালেন্ডার, লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ফরিদপুর- ২ আসনের  মহিলা রোড, তালমা বাজার ও রসুলপুর বাজার ও সালথা বাজারসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে ক্যালেন্ডার, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি নুরুল আবেদীন, সালথা উপজেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা জুবায়ের হাসান প্রমুখ।
গণসংযোগকালে বকুল মিয়া বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা সালথা ও নগরকান্দায় একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো। দুই উপজেলায় দুটি পলিটেকনিক্যাল ইন্সটিটিউট স্থাপন করবো। তাছাড়াও এলাকার উন্নয়নের স্বার্থে যেখানে যা কিছু প্রয়োজন সে কাজগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে করবো। এছাড়াও জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবো।  তিনি আরো বলেন, মাদক  ছায়াবিস্তার করার কারণে দেশে বিভিন্ন ধরনের খুনখারাবি রাহাজানি হানাহানি বিস্তার লাভ করছে। আমরা মাদক মুক্ত সালথা নগরকান্দা গড়ে তুলব।
ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ নিয়ে বলেন, এ বছর আমরা ৮টি ইসলামি দল ঐক্যবদ্ধ হয়েছি। এবং ঐক্যবদ্ধ হওয়ার কারণে ৮দলে পক্ষ থেকে প্রক্যেকে আসনে একজন প্রার্থী থাকবে একবাক্স নীতিতে আমরা নির্বাচন করবো। আমি আশা করি জোটের ও দলের পক্ষ থেকে আট দলের পক্ষ থেকে আমাকেই মনোনীত করবে। এবং আট দলের পক্ষ থেকে আমি জনগণের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাল্লাহ।


এই বিভাগের আরো খবর