শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ফরিদপুর-২, আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর জরুরি সংবাদ সম্মেলন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ফরিদপুরের-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী জরুরী সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টায় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোট।

সংবাদ সম্মেলনে আল্লামা শাহ্ আকরাম আলী অভিযোগ করে বলেন, সকাল হলে ভোটগ্রহন। আমার নির্বাচনী এলাকায় রিকশার কর্মীদেরকে প্রতিপক্ষ বিএনপির লোকজন বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে খবর আসছে। আমার এজেন্টদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে রিকশার এজেন্ট হলে তাদের বাড়ি ঘরে হামলা করা হবে। আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে। নির্বাচনের পরে বাড়ি থাকতে দেয়া হবে না। এমতাবস্থায় আগামীকাল ভোট কেন্দ্রে আমার এজেন্টগণের উপর হামলা হওয়ার আশংকা করছি।

তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষের লোকজন কেন্দ্র দখলেরও হুমকি প্রদান করছে। তারা ধানের শীষ ছাড়া অন্য কোন লোকদের এজেন্ট পেলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে, কেন্দ্র দখল করবে বলেও শুনা যাচ্ছে।

তিনি ভোটের লেভেল প্লেয়িং ঠিক রাখতে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আমজাদ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদ, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী মুস্তাফিজুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক সজীব আল হোসাইন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এদিকে, আজ বিকালে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। এবং প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হুমকি-ধামকির অভিযোগ করছে। আমার লোকজন তাদেরকে হুমকি-ধামকি দিচ্যেছে না। তাদের এ অভিযোগের কোন প্রমান নাই।


এই বিভাগের আরো খবর