ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মাধ্যমে উপজেলার কালাকান্দাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে কালাকান্দা তালতলা বাজারে এক সেলিব্রেশন অনুষ্ঠানের মধ্যদিয়ে এ গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ঘোষণা করা হয়। ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সভাপতি জেমস বিশ্বাস এর সভাপতিত্বে সেলিব্রেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, বীরমুক্তিযোদ্ধা আবুবকর ছিদ্দিক, ইউ,পি সদস্য শরিফ, ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী, ইউনিয়ন শিশু সূরক্ষা কমিটির সভাপতি এছাহাক আলী, বিডিসি সভাপতি শের মামুদ, এপি ওয়ার্ল্ড ভিশন এর শিশু ফোরামের সভাপতি ফুয়াদ হাসান রিফাত প্রমূখ।
বক্তারা বলেন ওয়ার্ল্ড ভিশন এর মাধ্যমে এ গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ঘোষণা করায় আমরা সত্যিই গর্বিত, এ কৃতিত্ব শুধু ওয়ার্ল্ড ভিশনের। ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা যায়, নিরাপদ পানির ব্যবহার, স্বাস্থ্যসম্মত পায়খানা, শিশু ও গর্ভবতী মায়ের মৃত্যুহার কম, শিশুদের নিয়মিত স্কুলে যাওয়া, মায়েদের গর্ভকালীন সচেতনতা, বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতা, বাল্য বিবাহ বন্ধে সচেতনতা এবং কীটনাশকমুক্ত শাক-সবজি চাষ ইত্যাদি কারনে এ গ্রামে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা করা হয়েছে।
এসময় বিডিসি সদস্য, শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ সহ ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।