রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক

ফুলবাড়িয়ায় বিএনপি নেতা আব্দুল করিম সরকারের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

রফিকুল ইসলাম, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:২১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক জননেতা আব্দুল করিম সরকারের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আব্দুল করিম সরকারের নমীনির একটি প্রতিনিধি দল ফুলবাড়ীয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম উত্তোলনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ মাসুদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন, প্রভাষক এনামুল হক, সারোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার সাহাদাত আনার, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, সরকার শহিদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, নুরুল ইসলাম মেম্বার, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাম্মেল হক, যুবদল নেতা সবুজ তালুকদার, তারা মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিক বলেন, জননেতা আব্দুল করিম সরকার দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে যদি দল মনোনয়ন দেয়, তাহলে ফুলবাড়ীয়ার মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।

তিনি আরও বলেন,বিএনপি জনগণের দল। জনগণের প্রত্যাশা পূরণে আব্দুল করিম সরকার একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 


এই বিভাগের আরো খবর