২০০৮ সালের ১১ জুন, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর আ’লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিলাভ করেন। এ উপলক্ষ্যে রোববার ফুলবাড়িয়া ডাক-বাংলোতে এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোসলমে উদ্দিন এডভোকেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই উই,পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া তরফদার শিমুল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, মুক্তিযোদ্ধা বিষিয়ক সম্পাদক নুরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বশির আহমেদ, তাঁতীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আল এমরান, ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, উপজলো ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিফ হাসান খান শামীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মাষ্টার। সঞ্চালনায় ছিলেন আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম ফারুক আকন্দ।