নির্মাণকাজে অনিয়মের অভিযোগে ফুলবাড়িয়ায় প্রকৌশলীসহ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপ সহকারী প্রকৌশলীষআবুল হাসান শাহরিয়ার ও কার্যসহকারী প্রনব কুমার সরকার উপজেলা প্রকৌশলীর কার্যালয় ফুলবাড়িয়া। দায়িত্ব অবহেলার অভিযোগে এ দুজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২১ জুন) বিকেলে নির্বাহী প্রকৌশলী ওই দুজনকে সাময়িক বরখাস্ত করেন। সম্প্রতি উপজেলার ১০ নম্বর কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ ৭০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতি হয়েছে।এতে ওই দুই কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হয়েছে।
তাই বুধবার বিকেলে ময়মনসিংহ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ওই দুজনকে সাময়িক বরখাস্ত করেন। উল্লেখ্য, এনিয়ে ঢাকা প্রতিদিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে রিপোর্ট প্রকাশিত হয়েছে।