সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি

হারুন-্উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২০ অপরাহ্ন

দির্ঘ পাঁচ বছর পর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতি পদের স্থগীতাদেশ প্রত্যাহার করে, তাকে সভাপতির পদে পুনঃবহাল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম।

এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে পুনঃবহাল হওয়ায় আনন্দের বন্যা বইছে সাধারন নেতা-কর্মি ও সমর্থকদের মাঝে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী বলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি উপজেলা বিএনপির বটবৃক্ষ, তিনি স্বপদে বহাল হওয়ায় এ অঞ্চলের নেতা-কর্মিরা ছায় পেয়েছে।
ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি হাজি আবুল বাশার বলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপি অধ্যক্ষ খুরশিদ আলম মতির হাতে তৈরী, আজ তাকে স্বপদে বহাল করায় নেতা-কর্মিরা নতুন করে প্রাণফিরে পেয়েছে। একই কথা বলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল প্রমুখ।
এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে বহাল হওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাকিউর রহমান চঞ্চলসহ একাধিক সাবেক ছাত্রনেতারা বলেন এতোদিন ফুলবাড়ী উপজেলার বিএনপির নেতা-কর্মিদের মাথায় ছাদ ছিলনা, এখন বটবৃক্ষ নেতাকে ফিরে পেয়ে নেতা-কর্মিদের মাঝে প্রাণ ফিরে পেয়েছে।

উল্লেখ্য অধ্যক্ষ খুরশিদ আলম মতি ১৯৭৯ সালে ছাত্রদলের একজন কর্মি হিসেবে রাজনীতি শুরু করেন। এরপর তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির দুইবার সাধারন সম্পাদক ও তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করেন।

২০২০ সালের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলমকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ২০২১ সা‌লের ৭ অক্টোবর ব‌হিষ্কারাদেশ প্রত্যাহার ক‌রে স্বপ‌দে বহাল করা হয়। কিন্তু তিন দি‌নের মাথায় সভাপতি পদ স্থগিত ক‌রে তাঁকে সাধারণ সদস্যপদ দেওয়া হয়। ২০২২ সা‌লের ন‌ভেম্বরে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখা‌নে তিনি জেলা বিএনপির উপদেষ্টা ম‌নোনীতহন। এর দির্ঘ সময়পর তাকে আবারো সভাপতি পদে পুনঃবহাল করা হলো।


এই বিভাগের আরো খবর