বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

ফেনীতে কালবৈশাখী ঝড় ও রেকর্ড বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১:২৩ অপরাহ্ন

ফেনীতে কাল বৈশাখী ঝড় ও রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় হয়। এতে গাছ উপড়ে পড়ে সড়ক-মহাসড়কের যান চলাচল ব্যহত হয়ে পড়ে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে। অল্প সময়ের মধ্যেই সড়কে উপড়ে পড়া গাছ অপসারণ করা হয়। প্রায় ঘন্টা খানেক ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, সড়কে গাছ পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সড়ক থেকে গাছ অপসারণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সহযোগিতা করেছে।

এদিকে কালবৈশাখীর তান্ডবে দুপুর থেকে টানা সাড়ে সাত ঘণ্টার বেশি সময় ধরে ফেনী শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফেনী জেলা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, সোমবার চলতি বছরের মধ্যে জেলায় সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে গত কয়েক দিনের গরমের পর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি দেখা যায়। তবে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, একাডেমী, পাঠান বাড়ী এলাকাসহ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর তাৎক্ষণিক নির্দেশনায় পানি অপসারণে নেমে পড়েন পরিচ্ছন্নতাকর্মীরা। ড্রেন পরিস্কার করার পর পরই দ্রæত পানি নেমে গেলে স্বস্তি দেখা দেয়।


এই বিভাগের আরো খবর