বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক :
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধঘ্যম ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় ফেসবুক। জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়াটি। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে নানা বিষয়ে মতামত তুলে ধরা হয় এই মাধ্যমে। তবে ফেসবুকে এমন কিছু পোস্ট, কমেন্ট বা ভিডিও শেয়ার করলে বিপদসহ আইনি ঝামেলায় পড়ার ঝুঁকি রয়েছে। প্রমাণ হলে জেল, জরিমানা দুই-ই হতে পারে।

জেনে নিন কোন ধরনের পোস্ট থেকে পড়তে পারেন বিপদে।

আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট
জাতীয় বা সাম্প্রদায়িক ভাবাবেগকে আঘাত করে এমন পোস্ট করে ফেললে কিন্তু ইউজারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের নানা ধারায় মামলা রুজু হতে পারে। এই ধরনের পোস্টকে সাইবার অপরাধ হিসেবে ধরা হয়। কাজেই এই ধরনের বিষয় শেয়ার করা তো বটেই, কোনও ধরনের কমেন্ট করার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে।

প্রাইভেসি লঙ্ঘন
ফেসবুকে কারও ছবি, ভিডিও তাঁর অনুমতি না নিয়ে পোস্ট কারও বিপজ্জনক হতে পারে। অভিযোগ প্রমাণ হলে জেল, জরিমানা দুই-ই হতে পারে। তাই কারও অনুমতি না নিয়ে তাঁর ছবি বা ভিডিও শেয়ার করবেন না। তাছাড়া কারও ব্যক্তিগত তথ্য যথা ফোন নম্বর, ঠিকানা বা ব্যাঙ্ক ডিটেইলস শেয়ার করাও একই রকম অন্যায়। এই ধরনের কার্যকলাপ থেকে সতর্ক হোন।

ফেক প্রোফাইল
অন্য কোনও ব্যক্তির নাম, ছবি বা তথ্যের ব্যবহার করে ‘ফেক’ অ্যাকাউন্ট শেয়ার করলে কিন্তু বিপদকে আমন্ত্রণ জানিয়ে বসবেন। তথ্যপ্রযুক্তি আইনে দোষী সাব্যস্ত হলে জেল হতে পারে। দিতে হতে পারে জরিমানাও।

মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো
সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ভুয়া সংবাদ বা ভিডিও পোস্ট করা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় ভুয়া তথ্য প্রচার। তাই যে কোনো নিউজ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নেবেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর