মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফোনে ডিলিট হওয়া ছবি ফেরত পাওয়ার উপায়

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৬:৪৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন থেকে মাঝে মধ্যেই ভুলে পছন্দের ছবি-ভিডিও ডিলিট হয়ে যায়। মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যায় কোনো কারণ ছাড়াই। এভাবে স্মার্টফোন থেকে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্যসহ প্রয়োজনীয় অনেক ছবি। তবে খুব সহজ উপায়ে অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ডেটা রিকভারি করতে পারেন।

চলুন জেনে নেয়া যাক কীভাবে উদ্ধার করবেন হারিয়ে যাওয়া ছবি…

গুগল ফটোস

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মুশকিল আসান হিসেবে কাজ করে গুগল ফটোস। আপনার ফোনের সকল ছবি-ভিডিও গুগল ফটোসে সেভ হয়ে থাকবে বছরের পর বছর। এ জন্য আপনার ফোনে গুগল ফটোস ইনস্টল করুন।

গুগল ফটোস গ্রাহককে ছবি ও ভিডিও আপলোডের জন্য ১৫ জিবি স্টোরেজ বিনামূল্যে দেয়। গুগল ফটোসে অটোমেটিক ব্যাকআপ এনেবেল করে রাখুন। এতে ফোন স্টোরেজ থেকে কোনো ছবি অথবা ভিডিও ডিলিট হলে তা খুব সহজেই খুঁজে পাওয়া যাবে।

আইক্লাউড স্টোরেজ

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য হারানো ছবি-ভিডিওর দুঃখ ঘোচাবে আইক্লাউড স্টোরেজ। এখানে ৫ জিবি স্টোরেজ বিনামূল্যে পাওয়া যায়। এরপর আপগ্রেড করারও সুযোগ পাবেন ব্যবহারকারী। আইফোন ব্যবহারকারীরা আইক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন। এতে আপনার আইফোন থেকে ছবি-ভিডিও ডিলিট হয়ে গেলেও আইক্লাউড স্টোরেজে গিয়ে খুঁজে পাবেন।

ট্রাস বিন

ছবি-ভিডিও ডিলিট হলে প্রথমেই খোঁজ নিন ট্রাস বিনে। কোনো কোনো ফোনে ফাইল ডিলিট করলে তা পাকাপাকিভাবে ফোন থেকে ডিলিট হয়ে যায় না। ট্রাস বা বিনে সেভ হয়ে থাকে। এমনকি যে কোনো ফাইল ডিলিট হওয়ার এক মাস পর্যন্ত ট্রাসে জমা হয়ে থাকে সেগুলো। এজন্য গুগল ফাইলস অ্যাপ ব্যবহার করুন স্মার্টফোনে। কারণ গুগল ফাইলস ব্যবহার করে কোনো ছবি অথবা ভিডিও ডিলিট করলেও সেই ফাইল বিনের মধ্যে থাকে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর