মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ফ্যাসিবাদী হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে : শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে রাজনীতি ঢুকিয়ে, ষড়যন্ত্র ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই শিক্ষা ক্ষেত্রে কেউ ষড়যন্ত্র ঢুকাবেন না, শিক্ষা ক্ষেত্রে কেউ রাজনীতি ঢুকাবেন না। শিক্ষা ক্ষেত্র স্বচ্ছ রাখতে হবে।

আজ বুধবার (৫ফেব্রুয়ারী) দুপুরের ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, একটি সুন্দর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। বিএনপি আগামীতে সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মানবিক দেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। চাকরিতে দলীয়করণ করবে না। যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দিবে।

এসময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলার ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতিব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদুর রহমান লাভলু, বিএনপি নেতা এ্যাড. মোঃ সুজন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মহিউদ্দীন।


এই বিভাগের আরো খবর