ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮মে) নান্দাইল উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খাঁন তুহিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আনিসুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন,মৎস কর্মকর্তা শাহানা নাজনীন, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী সহ প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রানিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।