সারাদেশের আইনের শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভার সিদ্ধান্ত মোতাবেক আইডিয়াল ল’ কলেজ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় আইডিয়াল ল’ কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর)। এছাড়াও অন্যান্য আইনজীবী আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর) স্বাক্ষরিত আগামী ১ বছরের জন্য আইডিয়াল ল’ কলেজ শাখার আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ আইডিয়াল ল’ কলেজ শাখার নতুন কমিটিতে মো. রওশন কামাল পাশা সভাপতি ও ফারুক প্রমানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে ফারুক প্রমানিকের সঞ্চালনায় ও মো. রওশন কামাল পাশার সভাপতিত্বে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহসভাপতি কামরুন নাহার পুস্প, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. আতাহার হোসেন, প্রচার সম্পাদক সালমান খান, মহিলা সম্পাদক মারিয়া ফারুক মিষ্টি, সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. নাদিমুল ইসলাম (নাদিম), ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন (রিয়াজ) প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধু ল’ কলেজ, সেন্ট্রাল ল’ কলেজ, মহানগর ল’ কলেজ, মিরপুর ল’ কলেজ, জাতীয় আইন কলেজ, বাংলাদেশ ল’ কলেজ, গ্রিন ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি’সহ অন্যান্য ল’ কলেজ/বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।