রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল

বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাহফুজ জাহিদ 
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বন্দরবাসীর নিরাপত্তা নিশ্চিত, মাদক,বাল্যবিবাহ সহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে জনস্বার্থে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.লিয়াকত আলী, মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম,নৌ পুলিশের পরিদর্শক সালেহ আহম্মেদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা সঞ্চয় খান,সাংবাদিক জিএম মজনু প্রমুখ।

এছাড়া সরকারি বিভিন্ন দফতর প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান সহ দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতি আন্তর্জাতিক ট্রাইবুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা হয়। এসব বিষয়ে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

এসি ল্যান্ড রহিমা আক্তার ইতি বলেন, মদনপুর- মদনগঞ্জ সড়কের কাজ খুব শীগ্রই শুরু হবে। এ লক্ষ্যে ই-টেন্ডার আহবান করা হয়েছে।এ কাজের জন্য ৭ কোটি টাকা বরাদ্ধের কথা নিশ্চিত করেন তিনি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন,প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জনস্বার্থে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান রেখেছে সরকার।একইসাথে মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমানের উন্নতি করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন।ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যাতিত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আরও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে।

ওসি লিয়াকত আলী সকলের সহায়তা কামনা করে বলেন, চলতি মাসে ২৮ টি মাদকের মামলা করা হয়েছে। একইসাথে চুরি, ডাকাতি,ছিনতাই প্রবন এলাকায় পুলিশি টহল বৃদ্ধির পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্যে সবাইকে অনুরোধ জানান তিনি।


এই বিভাগের আরো খবর