সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক :
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে একটি আমদানি-রপ্তানি কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রাপ্ত এক বার্তা অনুসারে, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন রিয়াদে দেশটির মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই পরামর্শ দেন।

সাক্ষাৎকালে ড. আল-কাসাবি বাংলাদেশের প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করে অর্থনৈতিক বা বাণিজ্য-সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানে তার মন্ত্রণালয়ের সহায়তার প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌদি ব্যবসা কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার এবং বাংলাদেশের ব্যবসায়িক চ্যালেঞ্জ, সুযোগ ও দাবি সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন তৈরির আহ্বান জানান।

তিনি সৌদি আরবের প্রধান আমদানিকারক ও রপ্তানিকারকদের চিহ্নিত, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ ও বাধা উভয়ই মূল্যায়ন করার জন্য রাষ্ট্রদূতকে উপদেশ দেন।

এ সময় সৌদি মন্ত্রী বাংলাদেশের সাথে সমুদ্র ও কৃষি সহযোগিতার সম্ভাবনার ওপর বিশেষ জোর দেন।

মন্ত্রী বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে বলেন, দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রতি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের গভীর শ্রদ্ধা রয়েছে।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াদের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে ঢাকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত হোসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক ম্যাপিং প্রতিবেদনের একটি অনুলিপি হস্তান্তর করেন।

সৌদি মন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন এবং আশ্বাস দেন যে, তার মন্ত্রণালয় প্রতিবেদনটি গভীরভাবে বিশ্লেষণ করবে।
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সুপারিশ বাস্তবায়নের জন্য তিনি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এস এম নাজমুল হাসানও এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর