বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাইডেনের শপথ : অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বিপুল সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১২:২১ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/USA-Armi-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আর মাত্র একদিন বাকি রয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন কংগ্রেস ভবনের সামনে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে প্রতিটা মুহূর্তে উদ্বেগ দেখা যাচ্ছে।

সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য ন্যাশনাল গার্ড বাহিনীর ২৫ হাজার সেনা সদস্যকে মোতায়েন রাখা হয়েছে যাতে ২০ জানুয়ারিতে অনুষ্ঠেয় জো বাইডেনের শপথ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। মার্কিন সেনাবাহিনীর বেসামরিক কর্মকর্তা রায়ান ম্যাক কারতি বলেছেন, সম্ভাব্য যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হুমকি মোকাবেলার প্রস্তুত রয়েছে এবং সেনাবাহিনীকে পূর্ণ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

গত ৬ জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবনের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এবং পুলিশের সহযোগিতায় ট্রাম্প সমর্থক উগ্র ব্যক্তিদের হামলার ঘটনার পর এই উদ্বেগ আরো ছড়িয়ে পড়েছে।

কিছুদিন আগে নিরাপত্তা কর্মকর্তারা এমন কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে যারা ছিল নিউমেক্সিক অঙ্গরাজ্যের কর্মকর্তা এবং বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তা বিঘ্নিত করা ছিল তাদের উদ্দেশ্য। অন্যদিকে, নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে সন্ত্রাসী ও উগ্রপন্থী গোষ্ঠীর প্রভাবের বিষয়টি সবাইকে চিন্তিত করে তুলেছে। এ কারণে গত ১৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে হামলার সঙ্গে কারা জড়িত ছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে দেশটির বিচার বিভাগের অ্যাটর্নি জেনারেল মাইকেল শারভিন জানিয়েছেন।

পর্যবেক্ষকরা বলছেন সাম্প্রতিক এসব ঘটনা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সামাজিক ও রাজনৈতিক বিভেদ ফুটে উঠেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগেও তা ছড়িয়ে পড়েছে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গত চার বছর ধরে তিনি নিজেকে সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগের সমর্থক হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়েছেন এবং এর পাশাপাশি তিনি জনগণকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দল যদি ক্ষমতায় আসে তাহলে সামরিক খাতে বাজেট কমিয়ে দেবে এবং এতে করে সেনা সদস্যদের পরিবারবর্গ চরম আর্থিক সংকটে পড়বে। এ কারণে মার্কিন সেনা বাহিনীর সাবেক কর্মকর্তারা, সেনারা এবং পুলিশ কর্মকর্তারা গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন। অবশ্য যুক্তরাষ্ট্রে এর আগে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনগুলোতেও সাবেক সেনা সদস্যরা কোন একটি দলের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিতেন। এভাবে সর্বত্র বিভক্তি ছড়িয়ে পড়ায় রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্ব ক্রমেই তীব্রতর হচ্ছে। এ কারণে গত দুই মাসে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা নিজেদের নিরপেক্ষ মর্যাদা রক্ষার উপর গুরুত্বারোপ করেছেন এবং নির্বাচনী ফলাফল মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন। তারপরও যেহেতু সামাজিক অস্থিরতা বজায় রয়েছে সে কারণে জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সেনা সদস্য মোতায়েন করতে বাধ্য হয়েছে নিরাপত্তা কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর