সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

বাজার দর : আকাশছোঁয়া ইলিশ সবজির দামও চড়া

অনলাইন ডেস্ক :
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : এবার বছরজুড়েই ছিল ইলিশের চড়া দাম। পয়লা বৈশাখ সামনে রেখে বাজারে চাহিদা বাড়ায় ইলিশের দাম হয়েছে আকাশচুম্বী। বাজারে সর্বনিম্ন ৫০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা দরে। ১ কেজির বেশি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকায়। জাটকার কেজি পৌঁছে গেছে ২২০ টাকায়। অন্যদিকে রোজার মাসজুড়ে স্বস্তিতে থাকা সবজির বাজারেও হঠাৎ বেড়েছে অস্বস্তি। লতি-বরবটির মতো সবজি সেঞ্চুরি হাঁকিয়েছে। এ ছাড়া গ্রীষ্মের সবজির মধ্যে কাঁকরোলের কেজি ১৬০ টাকায় পৌঁছেছে।

গতকাল সরেজমিন রাজধানীর মহাখালী, উত্তর বাড্ডা কাঁচাবাজার, বনানীর বৌবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়। ব্যবসায়ীরা জানান, আগে থেকেই ইলিশের দাম বেশি। নতুন করে পয়লা বৈশাখ কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে ইলিশের চাহিদা বেড়েছে। তবে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ না থাকায় ইলিশের দাম আরও বেড়েছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বেশির ভাগ ইলিশই ৪৫০ থেকে ৬৫০ গ্রাম ওজনের। ৫০০ গ্রাম পর্যন্ত ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকায়, ৫৫০ গ্রাম থেকে ৬৫০ গ্রাম ওজনের ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকা কেজি। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০০ থেকে ২৩০০ টাকা দরে। তবে অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম দামে কারওয়ান বাজারে ইলিশ বিক্রি হচ্ছে।

রাজধানীর মহাখালী বাজারে এক যুগের বেশি সময় ধরে মাছ বিক্রি করছেন মহব্বত আলী। তিনি বলেন, প্রতি বছর পয়লা বৈশাখ এলেই ইলিশের চাহিদা ও দাম দুটোই বাড়ে। তবে এবারে সরবরাহ কম থাকায় কিছুটা বাড়তি দামে ইলিশ বিক্রি হচ্ছে। ১ কেজির বড় সাইজের ইলিশ বিক্রি করি সর্বনিম্ন ২২০০ ও ৫০০ গ্রামের ইলিশ বিক্রি করি ১৮০০ টাকায়।

এদিকে সবজির বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়ছে সব ধরনের সবজির দাম। অধিকাংশ সবজির কেজিতে ২০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। প্রতি কেজি বেগুন-করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, পটোল ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, ২০ টাকা বেড়ে প্রতি কেজি টম্যাটো বিক্রি হচ্ছে ৫০ টাকা। সব থেকে কম দামের সবজি পেঁপেও বিক্রি হচ্ছে ৫০ টাকায়, আলুর কেজি ২৫-৩০ টাকা। এ ছাড়া অপরিবর্তিত দামে ডিম, ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি বিক্রি হলেও গরুর মাংসের কেজিতে ৫০ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়রার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকা, সোনালি ৩০০ টাকা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে (লাল) ১৩০ ও (সাদা) ১২০ টাকায়। অন্যদিকে বড় বাজারগুলোতে ভোজ্য তেল পাওয়া গেলেও মহল্লার দোকানগুলোতে সরবরাহ নেই।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর