শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাজেটের প্রভাবে ঊর্ধ্বমুখী বাজার: নিয়ন্ত্রণে নিতে হবে এখনই ব্যবস্থা

সম্পাদকীয়
রবিবার, ৪ জুন, ২০২৩, ৯:২২ অপরাহ্ন

সরকারের পরবর্তী এক বছরের আয়-ব্যয়ের আগাম বিবরণী হচ্ছে বাজেট। কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষাসহ নানা খাতে নাগরিকরা রাষ্ট্রের কাছ থেকে যে সেবা ও উন্নয়ন পেতে চায়, তা কিছু পরিমাণে এই বাজেটের মাধ্যমেই নির্ধারিত হয়। তাই বাজেটে অর্থ জোগান দিতে নাগরিকদের আপত্তি থাকার কথা নয়, যদি রাষ্ট্র নাগরিকদের প্রতি তার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে। নাগরিকরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চায়, শান্তিতে থাকতে চায়।

রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশাল ব্যয়ও করে। বিশাল বাজেট দিয়ে নাগরিকদের ওপর বিশাল বোঝা চাপানোর পাশাপাশি নাগরিকদের প্রতি রাষ্ট্রের কর্তব্য পালনে আরো স্বচ্ছতা, জবাবদিহি ও কিছু কিছু ক্ষেত্রে কার্যকর উদ্যোগ থাকা জরুরি। প্রস্তাবে বিপুলসংখ্যক পণ্য ও সেবার ওপর শুল্ক বসানোর ফলে সেসবের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এমন একসময়ে আগামী অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করা হলো, যখন শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব এক অস্থির সময় পার করছে। করোনা মহামারি আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। তার ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। এই যুদ্ধের ফলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়া এবং ডলারের বিপরীতে টাকার দরপতন গুরুতর ক্ষতি। কোভিড মহামারির প্রাকৃতিক সংকট কাটিয়ে বিশ্ব যখন অর্থনীতিকে চাঙ্গা করার এবং ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সেটিকে আরো বাধাগ্রস্ত করে তুলেছে।
মানুষের আয় বাড়ছে না, কিন্তু নিত্যপণ্য ও সেবার দাম বেড়েই চলেছে। এই সময়ে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম লাগামছাড়া। এপ্রিল মাসে মূল্যস্ফীতি হয়েছিল ৯.২৪ শতাংশ। এ রকম অবস্থায় সরকার কিভাবে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি গড়ে ৬ শতাংশের মধ্যে রাখবে, বিশেষজ্ঞরা এমন প্রশ্ন তুলেছেন। সরকারের ঘাটতি বাজেটের অর্থায়নসহ অন্য যেসব কর্মপরিকল্পনা দেখে তাঁরা বলছেন, সেখানে মূল্যস্ফীতি কমানোর কৌশল নেই।

সরকার বলছে, এটি গরিববান্ধব বাজেট। বিশেষজ্ঞদের অনেকের ধারণা, এই বাজেট পাস হলে বরং গরিবসহ মধ্যবিত্তরা চাপে পড়বে। সরকার মূল্যস্ফীতি কমানোর জন্য যেসব কৌশল নিয়েছে তা মূল্যস্ফীতি বাড়াতে পারে মনে করেন তাঁরা।

গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে ব্যবসায়ীরা বেশ কিছু পণ্যের দাম আগেভাগে বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে খেজুর, কাজুবাদাম ও সিগারেট রয়েছে।

যেকোনো বাজেট প্রস্তাবের আগে বাজারে তার প্রভাব পড়ে। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। কোন পণ্য ও সেবার দাম বাড়বে, কোন পণ্য ও সেবার দাম কমবে—বাজেটে তার একটা প্রক্ষেপণ থাকে। জাতীয় সংসদে দীর্ঘ আলাপ-আলোচনা ও বিতর্কের পর এ বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু দেখা যায়, বাজেট প্রস্তাবের আগেই বাজারে অনেক জিনিসের দাম বেড়ে যায়। অনেক ক্ষেত্রে বাজেট যখন পাস হয়, তখন হয়তো ওই পণ্য বা সেবার দাম আগের মতোই থাকে; কিন্তু মাঝের এই সময়টি বাজারে ব্যবসা করে নেয় একটি সুবিধাবাদী গোষ্ঠী। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা আগেই টের পেয়ে যান বাজেটে কোন ধরনের পণ্যের দাম বাড়তে পারে। তাই সেসব পণ্যের দাম আগেই এক দফা বাড়িয়ে দেন, বাজেট ঘোষণার পর আরেক দফা বাড়ান। এবারও এর ব্যতিক্রম হয়নি।

বাজারে এমনিতেই নিত্যপণ্যসহ সব ধরনের জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এর মধ্যে নতুন করে দাম বাড়লে কেনার আর উপায় থাকবে না তাদের। কাজেই বাজার নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা নিতে হবে।


এই বিভাগের আরো খবর